দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. করিম সিকদার (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে ভাণ্ডারিয়া থানায় মামলাটি করা হয়। অভিযুক্ত ব্যক্তি উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নের দক্ষিণ তেলিখালী এলাকার বাসিন্দা।
মামলার এজাহার ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর দুপুরে শিশুটি তার বাবার সঙ্গে বাড়ির পাশের নদীর ঘাটে নৌকা মেরামতের কাজ দেখতে যায়। একপর্যায়ে বাবা প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাড়িতে গেলে শিশুটি সেখানে একা ছিল। এ সময় শিশুটিকে পাশের একটি ধৈঞ্চা বনে নিয়ে ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
পরে বাবা ফিরে এসে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ধৈঞ্চা বন থেকে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের দাবি, শিশুটির শরীরে কামড়ের দাগ ছিল।
এরপর শিশুটিকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে শিশুটিকে বাড়িতে নেওয়া হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুল মাওয়া বলেন, শিশুটিকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত প্রতিবেদন ও আলামত হাসপাতালে সংরক্ষিত রয়েছে। আইনি পদক্ষেপের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সেগুলো হস্তান্তর করা হবে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই